Visaatoz হলো একটি ভিসা গাইড করার ওয়েবসাই । এখানে মুলত ভিসা বিষয়ে তথ্য দেওয়া হয়। যে কীভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন দেশের ভিসা নেওয়া যায়। এখানে সব ধরনের ভিসার আপডেট দেওয়া হয় কোন সময় কোন ভিসা খোলা থাকে কীভাবে আবেদন করা লাগে। কোন সময় আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কি কি ডকুমেন্টস লাগে ইত্যাদি। এই ওয়েবসাইটি তৈরি করার উদ্দেশ্য হলো সবার কাছে সঠিক তথ্য তুলে ধরা। এটা বিশেষ ভাবে শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে যারা নিজে নিজে ফাইল প্রসেস করতে পারবে। জায়গায় জায়গায় আবেদন করতে পারবে। এখানে ওয়ার্ক ভিসা থেকে শুরু করে স্টুডেন্ট ভিসা সিজনাল ভিসা এগ্রিকালচার ভিসা টুরিস্ট ভিসা যত ধরনের ভিসা হয় সব ভিসার আপডেট দেওয়া হয়।আমরা বেশিরভাগ সময় ইউরোপ এর ভিসা নিয়ে আর্টিকেল লিখে থাকি। ইউরোপ কীভাবে যেতে হয় বৈধভাবে ওয়ার্ক ভিসায়, স্টুডেন্ট ভিসায় , টুরিস্ট ভিসায়, কীভাবে টিআরছি নিবেন ইউরোপ গিয়ে সে বিষয়ে।
credit ইটালির সরকারি তথ্য মোতাবেক ২০২৬-২০২৮ সালে নন ইইউয়ের সিটিজেন বিদেশি কর্মী বৈধ ভাবে ইটালিতে নেওয়ার কোটা দিয়েছে। এই কোটা অনুযায়ী ২০২৭ সালে বৈধ ভাবে ১ লক্ষ ৬৫ হাজার ৮৫০ জন কে কাজের সুযোগ করে দেওয়া হবে। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় আট থেকে দশ হাজার মানুষ বৈধ ভাবে ইটালিতে যায়। এই কোটায় বাংলাদেশিরাও আবেদন করা যাবে। আবেদন "ক্লিক ডে" এর ভেতরে করতে হবে এবং অবশ্যই আবেদন আপনার নিয়োগকর্তার করতে হবে । যে যে কাজের সুযোগ আছে:- কৃষি, পর্যটন ও হোটেল, শিল্প/ম্যানুফ্যাকচারিং, পরিবহন ও লজিস্টিকস, কনস্ট্রাকশন, ক্লিনিং ইত্যাদি এই সকল কাজের চাহিদা সবথেকে বেশি। সিজনাল ও নন সিজনাল ভিসা নিয়ে ইটালিতে যেতে হবে। কোন ক্যাটাগরিতে কত জনকে নেওয়া হবে...? সিজনাল ভিসা ৮৯ হাজার, নন সিজনাল ভিসায় ৭২ হাজার ৫০০ ও নিজের কাজ বা নিজস্ব নিয়োগ এর আওতায় ৬৫০ জন লোক এর কোটা দেওয়া হবে। সময় ও তারিখ:- ইটালির সরকারি তথ্য অনুযায়ী ২৩ অক্টোবর ২০২৬ সকাল ৯:০০টা থেকে ৭ ডিসেম্বর ২০২৬ রাত ৮:০০টা পর্যন্ত এই সময় নিয়োগকর্তা আবেদনপত্রের তথ্য আগে থেকে পূরণ করে রাখতে পারবেন। এরপর সময় বেঁধে এগুলো জমা দিতে হবে...
Comments
Post a Comment