একেবারে কম খরচে যেভাবে ইটালি তে যাবেন। যে ভাবে অ্যাপ্লিকেশন করলে মাএ দুই থেকে তিন লক্ষ টাকায় ইটালি যেতে পারবেন।
আপনি যদি ইটালি যেতে চান তাহলে দুইটা উপায় আছে প্রথম ও সহজ উপায় হলো সরাসরি কোনো বিশ্বস্ত agency দিয়ে তারা আপনার যা যা ডকুমেন্ট লাগবে আপনার থেকে নিয়ে ফাইল প্রসেস করে বৈধ ভাবে ইটালি নিয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে বর্তমান হিসেব অনুযায়ী ১৫-২২ লক্ষ টাকার মতো লাগতে পারে।
কম খরচে ইটালি যাওয়ার সহজ উপায় হলো নিজে নিজে ফাইল প্রসেস করা। এজেন্সি মাধ্যমে ফাইল জমা দিলে তারা মূলত আগে একটা কাজ এর ব্যবস্থা করে। নিজে কোনো ভাবে কাজের ব্যস্ততা করতে পারলে সেক্ষেত্রে টাকার পরিমাণ অনেক কমে যাবে।
কাজের ব্যস্ততা কীভাবে করবেন..?
একজন দক্ষ মানুষ এর জন্য কাজের ব্যস্ততা করাটা একটু সহজ হতে পারে। ২ টি উপায়ে কাজ খুঁজে পাওয়া যায় বাংলাদেশ থেকে।
১. ইটালি যেকোনো জব পোর্টাল ওয়েবসাইট এ গিয়ে সেখানে সিভি আপলোড করে ।
২. জব পোর্টাল থেকে সরাসরি কম্পানির ওয়েবসাইটে গিয়ে তাদের ইমেইল এর মাধ্যমে কম্পানির সাথে যোগাযোগ করে।
চাকরি পেয়ে গেলে তারপর কত টাকা লাগবে ..?
কোনো ইমপ্লয়ার কাজের জন্য সিলেক্ট করলে আগে ওয়ার্ক পারমিট দিবে। যেটার দাম ২০০-২৫০ ইউরো হবে বাংলাদেশি টাকায় ২৭-৩৫ হাজার এর মতো টাকা হবে। তারপর ইটালি এম্বাসি থেকে ইটালি ন্যাশনাল ভিসা টাইপ-ডি এর জন্য এপ্লাই করা লাগবে ভিসার দাম পরবে ১০০-১২০ ইউরো টাকার হিসাবে প্রায় ১৪-১৭ হাজার টাকার মতো লাগতে পারে এটার একেক সময় একেক দাম হতে পারে। তারপর বাংলাদেশ থেকে আবেদন জমা দেওয়ার জন্য ভিএফএস এর ১০-১২ হাজার টাকা। পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে ও বের করতে ২-৩ হাজার টাকা।ইন্স্যুরেন্স প্রাথমিক কভারেজের জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স ৩-৫ হাজার টাকা, মেডিকেল টেস্ট এর জন্য ৫ হাজার টাকা।সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স ও অন্যান্য কাগজ ইতালিয়ান ভাষায় অনুবাদ করতে প্রতি পেজে ৩-৫ হাজার টাকা লাগতে পারে। বিমান টিকিট ঢাকা থেকে ইতালি এয়ারলাইন্স ও সময়ভেদে ৬০-৯০ হাজার টাকা। ইতালিতে পৌঁছানোর পর পকেট মানি: প্রথম ১-২ মাস চলাফেরা এবং ইতালিতে গিয়ে রেসিডেন্স পারমিট এর আবেদনের জন্য ৫০০-১০০০ ইউরো প্রায় ৭০,০০০ থেকে ১,৪০,০০০ টাকার লাগতে পারে।
ইটালিয়ান কম্পানিরর থেকে কাজ পাওয়ার পর যে যে ডকুমেন্ট লাগবে এম্বাসিতে ভিসা আবেদন করতে..?
১. বৈধ পাসপোর্ট
২. চাকরির চুক্তি
৩. ওয়ার্ক পারমিট
৪. ভিসা আবেদনের ফর্ম
৫. পাসপোর্ট সাইজ ছবি
৬. আবাসন এর ব্যবস্থা নিয়োগকর্তা আবাসনের অনুযায়ী
৭. বাংলাদেশে আপনার পরিচয় ও ঠিকানার ডকুমেন্ট
৮.পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
৯. ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও প্রযোজ্য ভিসা ফি
এই সকল ডকুমেন্ট নিয়ে এম্বাসিতে গেলে এম্বাসিতে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ তে সিলেক্ট হলে পাসপোর্ট এ স্টিকার ভিসা দিয়ে দেওয়া হবে।
সেকেন্ডে হচ্ছে এই ভাবে যদি অনেক ভেজাল মনে হয় তাহলে সরাসরি সরকারি ভাবে ও যাওয়া যায়। সরকারি ভাবে গেলে অনেক সহজে ও কম খরচে যাওয়া যায় সময় ও কম লাগে। সরকারি ভাবে যেতে হলে খুব সহজে সরকারি যে ওয়েব পোর্টাল আছে সেখানে
গিয়ে আবেদন করতে হবে।

Comments
Post a Comment